হাতীবান্ধায় মাদ্রাসার ভেন্টিলেটর ভেঙে মাইকসহ ৩০ হাজার টাকার মালামাল চুরি
ইপেপার / প্রিন্ট
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
গত শুক্রবার গভীর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় অবস্থিত মোহাদ্দেছ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মাদ্রাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে মাইক মেশিনসহ প্রায় ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, কয়েক দিন ধরে মাদ্রাসার কার্যক্রম বন্ধ ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে মাদ্রাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা একটি মাইক মেশিনসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
