লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, আহত চার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১২

লালমনিরহাট প্রতিনিধি:

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

- Advertisement -

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ