নীলফামারীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩

মাইদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নীলফামারী

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেतনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, প্রবীর গুহ রিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম ও সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম বাবলা, মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমকর্মীগণ।

এই বিভাগের আরও সংবাদ