পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩

মাইদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পুরোনো মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বড়শশী বিওপির একটি টহল দল হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকা থেকে মো. রাশেদ (২৬) ও মো. বোরহান (১৭) নামের দুজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদক, অবৈধ অস্ত্র, মানব পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ৫৬ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ