সাভারে যুবদল নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯

রাকিবুল ইসলাম রঞ্জু

ঢাকার সাভারে যুবদল নেতা রাকিব আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল ও দুষ্কৃতিকারী চক্র মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা রাকিব আহমেদ।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব আহমেদকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

অপপ্রচারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুবদল নেতা রাকিব আহমেদ বলেন, “একটি স্বার্থান্বেষী ও দুষ্কৃতিকারী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সাভারবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ