ঢাকার সাভার থেকে ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১

মোঃ সাইদুল ইসলাম হেলাল, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মধ্যরাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে নওগাঁ সদর এবং পত্নীতলা থানায় মোট ১১টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। এর মধ্যে তিনটি মামলায় তিনি আদালতের সাজাপ্রাপ্ত আসামি। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন।

এদিকে, দীর্ঘদিন পলাতক থাকা এই চেয়ারম্যানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পত্নীতলা ও পাটিচরা এলাকার স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অনেকেই উল্লাস প্রকাশ করেন।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ