কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনায় সমাজসেবক আব্দুল হাই দেওয়ান

রাকিবুল ইসলাম রঞ্জু

আসন্ন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাভার উপজেলার তুরাগ বেষ্টিত দ্বীপবেষ্টিত ইউনিয়ন কাউন্দিয়ায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। হাট-বাজার, চা-স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন নির্বাচন কেন্দ্রিক আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল হাই দেওয়ান। স্থানীয়দের মতামতে উঠে এসেছে—জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন আলহাজ্ব আব্দুল হাই দেওয়ান। যেকোনো প্রাকৃতিক ও সামাজিক বিপদে ইউনিয়নের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে থেকেছেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর নিরলস অবদান সর্বজনবিদিত।

ইউনিয়নের বাসিন্দারা জানান, কাউন্দিয়া ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে একজন সৎ, সৎসাহসী ও কর্মঠ নেতার প্রয়োজন। সে জায়গায় আলহাজ্ব আব্দুল হাই দেওয়ানকে তারা সবচেয়ে যোগ্য ও আস্থাশীল চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন।

স্থানীয় প্রবীণ ভোটাররা জানান, “আব্দুল হাই দেওয়ান প্রচার-প্রচারণা কিংবা নির্বাচনে আসার অনেক আগে থেকেই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। খেটে খাওয়া মানুষ ও যুবসমাজের মধ্যে তাঁর যে বিপুল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা নির্বাচন ঘিরে এক অভাবনীয় জোয়ার তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল হাই দেওয়ানের অনুসারী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা জানান, সাধারণ মানুষের ব্যাপক চাপ ও ভালোবাসার কারণেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে তিনি কাউন্দিয়া ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই গণসংযোগ ও কুশল বিনিময়ে মুখরিত পুরো এলাকা। স্থানীয় সচেতন মহলের ধারণা, কাউন্দিয়ার নির্বাচনী সমীকরণে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই দেওয়ান প্রধান পছন্দের তালিকায় থাকবেন এবং শেষ পর্যন্ত বিপুল জনসমর্থন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই বহাল থাকবেন।