ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৮৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১১৫টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭০টি।
উপজেলাভিত্তিক কেন্দ্রগুলোর তথ্য নিচে দেয়া হলো—
সদর উপজেলা ভোটকেন্দ্র: ১১৩টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭০টি ও ঝুঁকিপূর্ণ ৪৩টি।
রুহিয়া উপজেলায় ভোটকেন্দ্র: ৩৩টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০টি ও ঝুঁকিপূর্ণ ১৩টি।
ভুল্লী উপজেলায় ভোটকেন্দ্র: ৩৯টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫টি ও ঝুঁকিপূর্ণ ১৪টি।