শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মোল্লা এবং নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো. শাহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে শহীদ সোহান চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু ও মাসুদ মজুমদার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুর রহমান হাসু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল হাসান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
