সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে ১ লাখ টাকার চেক দিল বন বিভাগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলু গাজীকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমদের কার্যালয়ে তাঁর হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

- Advertisement -

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক (পূর্বাঞ্চল) এ জেড এম হাসানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আহত বাবলু গাজীকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সুন্দরবনের পায়রাটুলি নামক স্থানে বাঘের আক্রমণের শিকার হন বাবলু গাজী। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে বন বিভাগের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হলো।

এই বিভাগের আরও সংবাদ