সাভারে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯

রাকিবুল ইসলাম রঞ্জু

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক তাইজুল ইসলামের সহযোগিতায় বুধবার দুপুরে খাগান কেন্দ্রীয় মসজিদ মারকাজুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

- Advertisement -

কর্মসূচির মূল লক্ষ্য ছিল এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি।

এ সময় তাইজুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোর পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পর্যায়ক্রমে ২ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় তিনি কর্মসূচি সফল করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ