ঠাকুরগাঁওয়ে আলোচিত গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে শরিফুল গ্রেপ্তার
ইপেপার / প্রিন্ট
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। সোমবার (৯/১০/২০২৬) বিকেলে ভূল্লী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি শরিফুল ইসলামকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ি থেকে পালিয়েছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে তার বাড়িতে আসার খবর পেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া এলাকায়।
