মেহেরপুর সীমান্তে আবারও ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মেহেরপুরের গাংনী সীমান্তে আবারও ৩ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

 

- Advertisement -

পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই তিনজনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানিয়েছে, সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ