রাকিবুল ইসলাম রঞ্জু:আজ সাভারে পৌরসভার ১ নং ওয়ার্ডের নয়াবাড়ী ঈদগাঁহ মাঠে মনিবুর রহমান চম্পকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে প্রতিটা মানুষ কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে তা সবাই আপনারা জানেন। আগে সকলের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে, জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। আমি এই রোজার দিনে আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা সকলে আমার পাশে থাকবেন। আমি আগেই ভোট চাইবো না, আগে নির্যাতিত নিপীড়িত সাভারবাসীর জন্য কাজ করবো। কাজ করলেই তো একটি ভোট দাবি করতে পারবো।ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। সাভারে পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মনিবুর রহমান চম্পকের আয়োজনে ইফতার মাহফিলে এসময় আরো বক্তব্য রাখেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব দেলোয়ার মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল দেওয়ান সহ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাউন্সিলরের সমর্থিত নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।