লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীতে উৎসবমুখর পরিবেশে গড্ডিমারী ফ্রিজআপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে গড্ডিমারী স্পোর্টিং ক্লাব মাঠে ক্লাবটির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম. সাহেদুজ্জামান কোয়েল, গড্ডিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।