রূপসায় সাংবাদিককে গালিগালাজ ও শারীরিক লাঞ্চিত করার চেষ্টা ও হুমকি। 

খুলনা প্রতিনিধি: রূপসায় দৈনিক গণ তদন্ত পত্রিকার প্রতিনিধি ও রূপসা উপজেলা প্রেস ক্লাবের সদস্য আঃ মান্নান আজ সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক জাকির কতৃক হামলার শিকার হন।

আজ সকাল ১০টায় উপজেলা গেটে দাঁড়িয়ে থাকা কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্যের সাথে সাংবাদিক আঃ মান্নান বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন।এ সময় পাশে থাকা একটি বাক্য নিয়ে পাশে থাকা জাকির উত্তেজিত হয়ে পড়ে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে শেষে শারীরিকভাবে লাঞ্ছিত করতে গেলে মান সন্মানের ভয়ে স্হান ত্যাগ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানালে জাকির আরও ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আঃ মান্নান এর ছোট ভাই কাজদিয়া বাজারের দোকানদার আঃ হান্নান ও কাজী সহিদকে আঃ মান্নানকে উপজেলা চত্বরে না যেতে বারণ করে এবং উপজেলা চত্বরে পেলেই হাত-পা ভেঙে দেওয়ার হুমকি প্রদান করে।

 

এরপর সাংবাদিক আঃ মান্নান নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ জানান এবং নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বিষয়টি জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য এই জাকির স্হানীয় এবং দীর্ঘদিন একই উপজেলায় চাকরি করছেন। বিগত বছরগুলোতে সে উপজেলার সকল খাবার সরবরাহসহ অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে বলে জানা যায়।