পিতা-মাতার স্মরণে ব্যতিক্রমী আয়োজন: অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার গোলাম মোস্তফা
ইপেপার / প্রিন্ট
বিশেষ প্রতিনিধি – মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের অনন্তপুর খানবাড়ি গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব খান মোহাম্মদ গোলাম মোস্তফা পিতা-মাতার প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকায় পরিচিতি লাভ করেছে। তিনি একাধিক মাদ্রাসা ও মসজিদের সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
পিতা-মাতার মৃত্যুর পর ১৯৭৪ সাল থেকে তিনি আত্মীয়স্বজন, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে গরু-ছাগল জবাই করে খাবারের আয়োজন করেন এবং তাঁর মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন। তাঁর এই উদ্যোগ শুধু একটি পারিবারিক আয়োজন নয়; বরং পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার একটি সুন্দর সামাজিক দৃষ্টান্ত।
এলাকাবাসীর কাছে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। পিতা-মাতার স্মৃতিকে সম্মান জানিয়ে মানুষের সঙ্গে আনন্দ ও খাবার ভাগাভাগি করে নেওয়ার এই প্রচেষ্টা সমাজে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা যায়। আলহাজ্ব গোলাম মোস্তফার মতো মানুষের মানবিক ও ধর্মীয় উদ্যোগ সমাজে ইতিবাচক অনুপ্রেরণা হয়ে থাকুক। আল্লাহ তাআলা তাঁর মরহুম পিতা-মাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আলহাজ্ব গোলাম মোস্তফার নেক উদ্যোগগুলো কবুল করুন। আমিন।
