নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
মাইদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নীলফামারী:
নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে রাত ২টা পর্যন্ত শহরের উকিলের মোড়, কলেজ স্টেশন রোডের ঈদগাহ মাঠে এ মাহفিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাশীর। তিনি ঢাকার যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দারুল হাদিসের সঙ্গে সম্পৃক্ত।
বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন নীলফামারী সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান শাহিন এবং বাংলাদেশ দা’ঈ ইলাল্লাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ হাফেজ মাওলানা মো. বেলাল হোসেন বুলবুল। এ ছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা ও আল আবরার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক সিদ্দিকী। মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, নীলফামারী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আহমেদ সোয়েম এবং চাঁদেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
মাহফিলে সভাপতিত্ব করেন উকিলের মোড়ের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আবুল কালাম আজাদ সরকার। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন মো. হুমায়ুন কবির (তুষার)।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামের শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান বক্তা তাঁর বয়ানে ইসলামি আদর্শে জীবন পরিচালনার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাত ২টায় মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
