ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ১০০ সিম কার্ডসহ ক্যাসিনো মাস্টার এজেন্ট গ্রেপ্তার ২

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ক্যাসিনো মাস্টার এজেন্ট শ্যামল রায় (২৮) ও মো. জাহিদুর রহমান (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভুল্লী থানাধীন ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের পাশে শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে নিজ শয়নকক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে এবং জাহিদুর রহমান একই এলাকার আলতাফুর রহমানের ছেলে।

পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ