খুলনায় কেডিএসের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন
ইপেপার / প্রিন্ট
খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৪ জুলাই) সকাল ৮টায় খুলনার মাদানী নগর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিএসের চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেডিএসের মহাসচিব এম. এ. সবুর মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প কমিটির চেয়ারম্যান মো. রায়হান উল ইসলাম এবং সদস্য সচিব মো. জিম্মাতুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী নগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইমদাদুল্লাহ কাসেমী বাদা। বিশেষ অতিথি ছিলেন মসজিদে বিলাল (রা.)-এর ইমাম ও খতিব মাওলানা মো. ইশতিয়াক আহমদ এবং আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মেহেদী হাসান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্যে সভাপতি আব্দুস সালাম শিমুল বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, কেডিএসের ব্যবস্থাপনায় খুলনা সিটিসহ বৃহত্তর খুলনা অঞ্চলে পর্যায়ক্রমে আগামী কয়েক বছরে ৩ লক্ষ কাঁঠালের চারা রোপণের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সরকারি কর্তৃপক্ষ, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃক্ষরোপণের পরিবেশগত, মানবিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।এসময় বিশেষ অতিথিদ্বয় ছাড়াও আরও বক্তব্য দেন কেডিএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন স্বপন, শিশির রঞ্জন মল্লিক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ. বি. এম. আদেল মুকুল, মো. জাহাঙ্গীর শিকদার, মো. আলতাফ হোসেন, এস. এম. আব্দুর রহিম, সদসম্যন্ডলীর মধ্যে মো. কেরামত আলী, মো. চুন্নু খন্দকার, মো. নাসির উদ্দিন, এস. এম. নাজমুল হাসান, দৈনিক আমাদের দেশ-এর সম্পাদক মো. আনিসুর রহমান, মিঠুন সরকার, দীপ চৌধুরী, মো. রফিকুল ইসলাম, মো. সামরাজ ফরাজী সহ অনেকে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাদানী নগর মাদ্রাসা প্রাঙ্গণে প্রতীকীভাবে কাঁঠালের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।