পাটক্ষেতে মিলল কিশোর অটোরিকশাচালকের মরদেহ
ইপেপার / প্রিন্ট
মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন স্বপন (২২) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকায় পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা। তিনি রহমত ওরফে টুলুর ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নবগ্রাম কাশতা গোলাই এলাকায় রাস্তার পাশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালিয়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রথমে পরিত্যক্ত অটোরিকশার সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়। পরে নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেল জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এসব আলামত পরীক্ষা করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে, আজ বুধবার (১ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিসিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
