শনিবার ১৪ জুন ২০২৫ ইং আশুলিয়া থানা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৪

রাকিবুল ইসলাম রঞ্জু:

শনিবার ১৪ জুন বিকাল ৪ ঘটিকার সময় পাথালিয়া ইউনিয়ন এর কুরগাঁও এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাছেদ দেওয়ান এর সভাপতিত্বে,

- Advertisement -

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ মাহাফুজ ইকবাল ,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ডাঃ আসাদুল্লাহ দুলাল, , অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার থানা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মোঃ রাকিব হাসান গফুর, সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমু ইমরান,সহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ