রাত ১০টার মধ্যে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের শঙ্কা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঢাকা , চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলাসহ দেশের বেশ কিছু জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রোববার (১ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাত ১০টার মধ্যে বেশ কিছু জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

- Advertisement -

জেলাগুলো হলো:

চট্টগ্রাম বিভাগ: সব জেলা

বরিশাল বিভাগ: সব জেলা

ঢাকা বিভাগ: সব জেলা

খুলনা বিভাগ: দক্ষিণ দিকের সব জেলা

রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট

ময়মনসিংহ বিভাগ: জামালপুর

রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট

সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার

এই বিভাগের আরও সংবাদ