শ্যামনগরে পৌরসভা বাতিলের দাবিতে সহস্রাধিক মানুষের মানববন্ধন
ইপেপার / প্রিন্ট

শ্যামনগরে পৌরসভা বাতিলের দাবিতে সহস্রাধিক মানুষের মানববন্ধ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জিয়াউর রহমান জিয়া,
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
দৈনিক আমাদের দেশ।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শ্যামনগর পৌরসভার চৌরাস্তা মোড়ে শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক জনগণ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা লঙ্ঘন করে শ্যামনগর পৌরসভা গঠন করা হয়েছিল। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা মিলছে না।
বক্তারা অনতিবিলম্বে অযৌক্তিক এই পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া পৌরসভা শ্যামনগরবাসী মেনে নেবে না।
মানববন্ধনে শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
