শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

 

- Advertisement -

*শোক সংবাদ:*

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জিয়াউর রহমান জিয়া,

শ্যামনগর উপজেলা প্রতিনিধি,

দৈনিক আমাদের দেশ।

 

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে মোঃ ইব্রাহিম খলিল (১.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বংশীপুর নিবাসী এবং ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মাহবুব হোসেন রাসেলের একমাত্র পুত্র সন্তান।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

 

একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ