নীলফামারীর ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ একজন আটক
ইপেপার / প্রিন্ট
মাইদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ মো. সেলিম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ আগস্ট ২০২৬) মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজপুকুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহল দল অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন সেলিমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আটক মো. সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
