দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান শ্রমিক নেতা আলী আকবর খানের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪

রাকিবুল ইসলাম রঞ্জু

বাংলাদেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে শ্রমিকদের অবিলম্বে কর্মস্থলে ফেরার আকুল আহ্বান জানিয়েছেন উদীয়মান শ্রমিক নেতা মো. আলী আকবর খান।

- Advertisement -

এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের অর্থনীতির প্রাণভোমরা হলো আমাদের শ্রমজীবী ভাই-বোনেরা। উৎপাদন ব্যবস্থা সচল রাখা এবং দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিকদের যেকোনো যুক্তিসংগত দাবি-দাওয়া আদায়ে শান্তিপূর্ণ আলোচনা ও নিয়মতান্ত্রিক পথই সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম। কর্মক্ষেত্র বন্ধ থাকলে যেমন মালিক ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শ্রমিকদের জীবিকাও চরম হুমকির মুখে পড়ে।

শ্রমিক নেতা মো. আলী আকবর খান কারখানা মালিক ও শ্রমিক উভয়ের প্রতি পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎপাদন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ