একদিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩

জাতীয় ডেস্ক: উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে একদিনের এক ঝটিকা সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বঘ নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি এই সফরে অংশ নিচ্ছেন। স্থানীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় তাঁর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাটজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর উত্তরের এই জেলায় তাঁর আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে যাত্রা করে নির্ধারিত সময়ের কিছু আগে তিনি লালমনিরহাট এসে পৌঁছান। বিমানঘাঁটিতে অবতরণের পর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন।

- Advertisement -

সফরের শুরুর দিকে প্রধানমন্ত্রী বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়টির নির্ধারিত ক্যাম্পাস এলাকা ঘুরে দেখবেন এবং সেখানে মেধার স্বাক্ষর রাখা তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সরকারপ্রধান।

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে আরেকটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এই খননকাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জনজীবন কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ওই এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় উপকারভোগী কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। সেখানে তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনবেন এবং দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে তাদের মতামতকে মূল্যায়ন করবেন। এই সফর শেষ করে তাঁর একই দিনে রাজধানীতে ফিরে আসার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ