একটি গরু কিনলেই আরেকটি ফ্রি, প্রাণিসম্পদ মেলায় আরও নানা চমক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১

সারাদেশ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া বর্ণিল প্রাণিসম্পদ মেলাটি শেষ হতে চলেছে। উৎস মুখর পরিবেশে চলা এই আয়োজনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা শেষ দিনেও রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলার বিশাল প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে নানা প্রজাতির দুর্লভ ও ঐতিহ্যবাহী গবাদিপশু, পাখি এবং সামুদ্রিক মাছের বৈচিত্র্যময় সমাহার।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্স অ্যাগ্রো খামারের পক্ষ থেকে আনা বিশাল আকৃতির একটি কঙ্করাজ গরু, যার সঙ্গে দেওয়া হচ্ছিল একটি ভুট্টি গরু একদম ফ্রি। এ ছাড়া মেলায় দুই ফুট উচ্চতার ব্যতিক্রমী ভুট্টি গরু, বিশালাকার ষাঁড় এবং বিভিন্ন জাতের ছাগল ও ভেড়া প্রদর্শিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টলে রাখা হয়েছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল ও সংরক্ষিত ভ্রূণ, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

- Advertisement -

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের স্টলে স্থান পেয়েছে বিভিন্ন নদী ও সাগরের প্রক্রিয়াজাত মাছ, শুঁটকি এবং নানা পদের ফ্রোজেন খাদ্যপণ্য। পাশাপাশি মাঠের বটতলায় দেশীয় ও ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলোতে দুম্বার কাচ্চি ও গরুর তেহারি খাওয়ার জন্য ভিড় জমান খাদ্যরসিকরা। মেলার ফাঁকে ফাঁকে চামড়াজাত পণ্যের দোকান এবং বিভিন্ন পাখির খাঁচার সামনেও ছিল মানুষের দীর্ঘ সারি।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল সুঠাম দেহের ষাঁড়, ঘোড়া ও বিভিন্ন পাখির অংশগ্রহণে আয়োজিত বর্ণিল র‍্যাম্প শো। স্পটলাইট ও মিউজিকের তালে তালে পশুপাখির হাঁটাচলা এবং পনি ঘোড়ায় চড়া শিশুদের আনন্দকে দ্বিগুণ করে তোলে। সব মিলিয়ে খামারিদের উৎপাদিত প্রাণিসম্পদের পরিচিতি এবং সাধারণ মানুষের বিনোদনের এক অনন্য মিলনমেলা হিসেবে এই আয়োজনটি সফলভাবে সমাপ্ত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ