জাহিনুর ইসলাম বগুড়া থেকে ঃ সোনাতলা বিশুর পাড়া এলাকার সেলিম প্রামানিক, এর ছেলে নাবিল গত ২ তারিখে তারাবির নামাজের পর বিশুরপাড়া গ্রামে, বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি করার সময়,একই এলাকায় বক্কর এর ছেলে,শিহাবের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট ঘটে এ ঘটনায় শিহাব গং সোনাতলা থানায় নাবিলসহ ৫ জনের নামে অভিযোগ করে।পরে এস আই শাহ আলমের মধ্যস্থতায় শুক্রবার সন্ধায় সোনাতলা থানায় বিচার শালিশ এর মাধ্যম মিমাংসা হয়। এর পর থানা থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে স্থানীয় মাদ্রাসা মোড়ে নাবিল কে ভ্যান গাড়ি থেকে নামিয়ে, গড়ফতেপুর এলাকার লোকমান,হোসেন,জিসান,রাব্বিসহ কয়েকজন কিশোর মিলে নাবিল কে বেধরক মারপিট করে বলে জানায়ায়। এতে গুরুতর আহত হয়ে ভুক্তভোগী নাবিল সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন থানায় মিমাংসা হয়েও আবার মারপিট এই কিশোর গ্যাংদের গড ফাদারকে, এদের খুঝে বের করে আইনের আওতায় আনা দরকার।