সোনাতলায় এসএসসি পরিক্ষা সুষ্ঠু সুন্দর করতে ইউএনওর সাথে শিক্ষকদের মত বিনিময়

ওমর ফারুক বেন্জু, সোনাতলা বগুড়া থেকে বগুড়া সোনাতলায় এস এস সি,দাখিল, ভোকেশনাল পরিক্ষা কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষক,শিক্ষিকাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পরিক্ষা কেন্দ্র নিয়ন্ত্রক কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাজমুল ইসলাম ,সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক আব্দুল হাই,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মঈনুল হক, সাহাদত হোসেন সাজু প্রমূখ।