সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্য চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ মে রবিবার সকালে রানীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় পরিচালিত এই চিকিৎসা কার্যক্রম ১১ পদাতিক ডিভিশন তত্ত্বাবধানে ২৫ অ্যাম্বুলেন্স ও ৪ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

৪ ইঞ্জিনিয়ার্সের অধীন নওগাঁ অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন বি এ নং ১০১৩৫৯ লেফটেন্যান্ট কর্নেল মোঃ রকিব উদ্দীন মজুমদার MCPS,DFM,AMC অধিনায়ক ২৫ ফিট অ্যাম্বুলেন্স,বি এ নং ৭৮১৮ লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মাহমুদুর রহমান PSC র দিকনির্দেশনা হিসেবে কার্যক্রম বাস্তবায়িত হয়।

বগুড়া মাঝিড়া সি এম এইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মাধ্যমে অসহায় ও দরিদ্র শিশু, গাইনি, মেডিসিন, চক্ষু, ও চর্ম রোগীদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী ক্যাম্পের প্রায় ২০০০ রোগের চিকিৎসা দেওয়ার টার্গেট করা হয়েছে।

মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁ
মোবাইল নং ০১৭২৪২৫৫৭০৬