সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন মন্ডল

রাকিবুল ইসলাম রঞ্জু:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রনেতা, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন মন্ডল।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসব প্রতিটি ঘরে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।”মোঃ আনোয়ার হোসেন তার বার্তায় আরও উল্লেখ করেন, “বিরুলিয়ার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর সমাজ গড়তে পারি, এই শুভকামনা রইল।”শুভেচ্ছা বার্তায় তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও সহনশীলতার সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং বিরুলিয়ার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান। পরিশেষে তিনি বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।