শ্যামনগর গাবুরায় ৫০০ দুস্থ্য প‌রিবারে ব্রতীর রমজানের খাদ্য সমগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

শ্যামনগরের গাবুরায় ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থা ৫০০ দুস্থ‌্য প্রা‌ন্তিক প‌রিবা‌রে রমজা‌নের খাদ‌্য সমগ্রী বিতরণ ক‌রে‌ছে।
আর্থিক সহায়তা ক‌রেন দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)। ১৪ মার্চ শ‌নিবার সকাল ১০ টায় চাঁদনীমুখা ঘা‌টে খাদ‌্য সমগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের প্রকল্প ম্যানেজার সাইফুর রহমান, ডুমু‌রিয়া‌তে উপ‌স্থিত ছি‌লেন গাবুরা যুব জামায়া‌তের সভাপ‌তি আরাফাত হো‌সেন, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম, ব্রতী ও না‌বি‌কের অন‌্যন‌্য স্টাফ এবং মি‌ডিয়া প্রতি‌নি‌ধি।

সময় ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থার কর্ম এলাকা গাবুরার চৌদ্দর‌শি, চাঁদনীমুখা ও ডুমু‌রিয়া ঘা‌টে নদী প‌থে ৫০০ প‌রিবার‌কে এ খাদ‌্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সমগ্রীর মধ্যে ছিল চাউল ৪ কে‌জি, ডাউল ১ কে‌জি , আলু ৩ কে‌জি, চিনি ১ কে‌জি, পেয়াজ ২ কে‌জি, তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ২ প‌্যা‌কেট, সোলা ১ কে‌জি।

প‌বিত্র রমজান মা‌সে গাবুরার দুস্থ‌্য, নারী প্রধান ও প্রা‌ন্তিক প‌রিবার গু‌লো ভাল খাবার পায় না। খাদ‌্য অভা‌বে রমজান যায় অ‌নেক ক‌ষ্টে। এমতবস্থায় প্রতি বছ‌রের ন‌্যায় না‌বি‌কের এ খাদ‌্য সহায়তা পে‌য়ে অ‌নেক খু‌শি অ‌তিদ‌রিদ্র প‌রিবা‌রের মানু‌ষেরা। চেয়ারম‌্যান ও ক‌মিউনি‌টির লো‌কেরা না‌বি‌কের দেওয়া খাদ‌্য,বস্ত্র, নিরাপদ বাসস্থান ও স্বাস্থ‌্যসেবার প্রশংসা ক‌রেন। ব‌লেন না‌বি‌কের দীর্ঘ সুদূর প্রসারী সেবার মাধ‌্যমে গাবুরার দু‌র্যোগ কব‌লিত নিম্নবৃত্তের মানু‌ষের ভাগ‌্য ফি‌রে‌ছে। দে‌শের সরকারও সেটা পা‌রে‌নি না‌বিক সেটা ক‌রি‌য়ে দে‌খি‌য়ে‌ছে। গাবুরায় সহায়তাদানকারী মহৎপ্রান‌দের জন‌্য দোওয়া ক‌রেন উপকার‌ভোগীরা।

উল্লেখ্য নাবিকের সহায়তায় ব্রতী গাবুরাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার গুলোর শিশু পুনর্বাসন, সুপেয় খাবার পানি, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ আয়বৃদ্ধিমুলক কার্য্যক্রম ও সেচ্ছাসেবায় মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ করে আসছেন। এ ছাড়াও দুর্যোগে খাদ্য সহায়তা, কুরবানীর মাংস বিতরণ, শিতবস্ত্র বিতরণসহ নানা জরুরী সহায়তা প্রদান করে আসছেন