শ্যামনগরে সুন্দরবনে মৎস্যজীবীদের টেকশই মৎস্যসম্পদ জলবায়ু পরিবর্তন প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের সভা অনুষ্ঠিত

আব্দুল আলিম ,নিজস্ব প্রতিনিধিঃ

সুন্দরবনে মৎস্য জীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে বূ কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্প শিখন বিনিময় সভা ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। লিডার্স বেসরকারি সংস্থার আয়োজনে ও
ইউনিভার্সিটি অব লিবারেল আটস বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আব্দুল্লাহ আল রিফাত, অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লিডার্স প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি এবং লার্নিং শেয়ারিং আলোচনা প্রশ্ন উত্তর উপস্থাপনা করেন টিম লিডার রেখা খাতুন, উপজেলা সহকারী কৃষি অফিসার কাজী আরিফুল হক, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, উপজেলা মহিলা অধিদপ্তর এর প্রতিনিধি শিবানী রানী, বুড়িগোয়ালিনী ইউপি সদস্যা ফাতেমা পারভীন, মুন্সিগঞ্জ ইউপি সদস্যা নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম, সি এম আর এস প্রতিনিধি, ফ্রেন্ডশিপ প্রতিনিধি। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পঞ্চি রানি ও ফাতেমা খাতুন।
ছবির ক্যাপশন- শ্যামনগরে মৎস্যজীবীদের সম্পদ ও প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের সভায প্রধান অথিতির বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত