শ্যামনগরে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়

আব্দুল আলিমঃ শ্যামনগর,সাতক্ষীরা 

জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
১৯মে বুধবার সকাল ১০ঃ০০ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে, এমপাওয়ার ওমেন ফর ক্লাইমেট রিসাইল্যান্ট সোসাইটিস (ফেস ১১) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা- অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ দেবনাথ, প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত,অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন মিনা হাবিবুর রহমান একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস শ্যামনগর,বিচারকের দায়িত্ব পালন করেন,জনাব প্রণব বিশ্বাস ওসিসি,সহকারী শিক্ষা অফিসার, জনাব প্রকাশ মন্ডল ও ইন্সট্রাক্টর উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো- নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়। প্রথম রাউন্ডে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে অর্থাৎ চূড়ান্ত পর্বে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব একজন করেছে। চ্যাম্পিয়ন দলের প্রথম বক্তা- ইসমাইল পারভেজ, দ্বিতীয় বক্তা- মারজিয়া জান্নাতি ও দলনেতা- আরিয়া বিনতে আজাহার।