শ্যামনগরের ধুমঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, জমিতে কাজ করার সময় ঘটল মর্মান্তিক ঘটনা।
সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া,
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
“দৈনিক আমাদের দেশ”।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম *লুৎফর রহমান (৫৫)*।
আজ বুধবার ১২ /৮ ২০২৬ সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার সতর্ক করে আসছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।