লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের সাথে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

লক্ষ্মীপুর প্রতিনিধি:ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ সম্প্রতি লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আকতার হোসেন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এই সময় WHRO নেতৃবৃন্দ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করেন। জনাব আকতার হোসেন WHRO এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজে মানবাধিকার সুরক্ষায় পুলিশ প্রশাসনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।WHRO নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলার মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত হবে এবং ন্যায়ের পক্ষে সবাই একযোগে কাজ করবে।