মালয়েশিয়া প্রবাসী মাদারগঞ্জের দুলাল উদ্দিনের মৃত্যু’ পরিবারে শোকের মাতম  

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

পরিবারের সদস্যদের সুখে রাখতে গত বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের দুলাল উদ্দিন (৫৫)।  গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে ইন্না লিল্লাহি ওয়া ইন্না……  রাজিউন।  সে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মৃত সুরুজ প্রামাণিক এর ছেলে দুলাল উদ্দিন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী ও ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

মৃত দুলাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম বলেন আমি গত ২০২৩ সালে মালয়েশিয়া গিয়েছিলাম সাপ্লাই ভিসার কারণে কাজ করার পর ও বেতন পায়নি পরে বাবা আমারে পাঠিয়ে দেয়।  আমারো বিদেশে যাওয়া আসা যাবতীয় খরচ সহ ১১ লক্ষ টাকা লেগেছে।  বর্তমানে আমরা ঋণগ্রস্ত আছি।

মৃত দুলাল উদ্দিনের স্ত্রী রহিমা বেগম কান্না জড়িত কন্ঠেই প্রতিনিধি কে  বলেন গত বৃহস্পতিবার সকাল,দুপুর এবং সর্বশেষ বিকাল ৩ টায় আমার স্বামীর সাথে কথা হয়েছে।  ভালো মানুষ ছিল সে, কথা বলার সময়  শারিরীক কোন সমস্যা ও ছিল না । কর্মস্থলে হঠাৎ তার বুকে ব্যাথা করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।   ১০ বছর যাবৎ  রানামা কোম্পানিতে চাকরি করতো সে এরমধ্যে একবারো দেশে আসেনি।  তবে আগস্টে আসার কথা ছিল’ বাড়ীতে জীবিত ফেরা হলো না তার।

 

স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া বলেন প্রবাসী দুলাল প্রামাণিক মৃত্যুবরণ করায়  ঐ পরিবারে কর্মক্ষম কোন লোক নেই।  বর্তমানে ঋনগ্রস্তের মধ্যে রয়েছে পরিবারটি। ঐ পরিবারের জন্য  সমাজের বিত্তবান ও সরকারের সহযোগীতা কামনা করেন তিনি।

১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক বলেন অত্র

 

ইউনিয়নের বাসিন্দা দুলাল প্রামাণিক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন বিষয়টি জেনেছি।  মরহুমের ভাই এবং ভাতিজা এসেছিল যে ডকুমেন্টস গুলো জরুরি প্রয়োজন সেগুলো দ্রুত সমাধান করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের যে সকল সুযোগ-সুবিধা রয়েছে  সেগুলো দেওয়া হবে। তার স্ত্রীর জন্য বিধবা ভাতা’র ব্যবস্থা করা হবে। উপজেলা  সমাজসেবা অফিস ও  ইউএনও অফিসে আবেদন করলে সাধ্যমত আর্থিক সহযোগিতা করা হবে ঐ পরিবারকে।