হুমায়ুন কবিরঃ-বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ভোলার মনপুরায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মীদের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির আহমেদ। এ সময় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম, ইসলামী ব্যাংক মনপুরা শাখা ইনচার্জ হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি ইকরামুল কবির। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের মো. শাহাবুদ্দিন, মোঃ রুবেল মিয়া, বিনা পানি দাস, মানসুরা আক্তার, মহিমা বেগম, রুজিনা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানে সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির সোহেল মাঠ পর্যায়ে থাকা মাঠকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং এ বছরে প্রাপ্ত শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করে। এবছর মনপুরায় পরিবার পরিকল্পনা বিভাগে অসামান্য অবদান রাখায় পরিবার পরিকল্পনায় পরিদর্শক মনির আহাম্মেদ এবং মাঠকর্মী বিলকিস বেগম বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হন।