মনপুরায় থানা মসজিদে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর জন্য দোয়ার আয়োজন অনুষ্ঠিত

মনপুরা প্রতিনিধি:-
ভোলার জেলা মনপুরা থানা জামে মসজিদে “রিপোর্টার্স ক্লাব মনপুরা” উদ্যোগে আজ রোজ বুধবার সময় ৫ঃ৩০ ঘটিকায় ফিলিস্তিনের উপর বর্বরোচিত নিয়ে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানের জন্য দোয়া ও মুনাজাত করে শহিদদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানা পুলিশের বেশ কয়েকজন স্টাফ ও উপস্থিত মুসুল্লিগন । এ সময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক সাংবাদিক মেহেদী হাসান ,যুগ্ন-আহ্বায়ক সাংবাদিক হুমায়ুন কবির,যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সদস্য সচিব কামরুল হোসেন সুমন, যুগ্ম সদস্য সচিব গফুর ও কার্যনির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত, মেহেদী জীবনসহ আরো সাংবাদিকবৃন্দ । এ সময় উপস্থিত বক্তারা সংক্ষিপ্ত আলোচনা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি সমাপ্ত হয়।