শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাংবাদিকরা জাতির দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে বলে মন্তব্য করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এই মন্তব্য করে তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সুন্দরবন সংলগ্ন এলাকায় অবস্থিত সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী, সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আল গালিব জিকো ও আদম আলী।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন, জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম, শাহাদাত হোসেন, ইমরান হোসেন এবং শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার গুরুত্ব আলোচনায় উঠে আসে।