মাইদুল ইসলাম (জেলা প্রতিনিধি নীলফামারী) পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকে স্বল্প মূল্যে পর্নো বিক্রি শুরু হয়েছে । বুধবার (৫ মার্চ) সকালে ডিসির মোড়ে নামক স্থানে পর্ন বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ন আহবায়ক সাইয়েদুজ্জামান বাবু, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন সহ আরো উপস্থিত ছিলেন। জানা যায়, ট্রাকে টিসিবির ৪৫০ টাকা প্যাকেজে ভোজ্য তেল ২ লিটার প্রতি লিটার ১০০ টাকা, মুশুরের ডাল ২ কেজি প্রতি কেজি ৬০ টাকা চিনি এক কেজি প্রতি কেজি ৭০ টাকা এবং ছোলা ২ কেজি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানায়, শহরের পাঁচটি পয়েন্টে ২৫ রমজান পর্যন্ত টিসিবির পণ্য বিক্রয় করা হবে প্রতিটি পয়েন্টে টিসিবির কার্ড ছাড়াই ৪০০ জন মানুষ তেল, ডাল, চিনি ও ছোলা ৪৫০ টাকায় প্যাকেজে সংগ্রহ করতে পারবেন। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্ধারিত স্থানের ট্রাক থেকে এসব পণ্য সবাই কিনতে পারবে।