মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মান্দায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ (১৬) নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ । শনিবার তাকে আটক করা হয়। আটক জাহিদ উপজেলা কশব ইউনিয়ন চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী । পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্যাতিতা ছাত্রীর সঙ্গে দু’বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের । শুক্রবার আনুমানিক ছয়টার দিকে মৈনম ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনের রাস্তার পাশে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণে জড়িত থাকার অভিযোগে মান্দা উপজেলার চকবালু গ্রামের আনিছার রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে । গতকাল শুক্রবার সন্ধা ৮ টার দিকে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে পুলিশ জাহিদ কে আটক করেন । আজ শনিবার সকাল ৯ টার সময় ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা