মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁঃনওগাঁ মহাদেবপুরে প্রতারণার মাধ্যমে ‘প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার’ অভিযোগে কর্ণফুলী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের যার রেজিঃনং- ১৭৬৩ নামে একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম কে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ ।বুধবার উপজেলা বামন ছাতা থেকে তার নিজস্ব বাড়ি থেকে পলাতক সমতির ব্যবস্থাপনা পরিচালক কে ভূক্তভূগী সদস্যরা আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেন। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষ থেকে জিনাত রশিদ (অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ) মহাদেবপুর থানায় বাদী হয়ে প্রতারণা ও নিয়মিত মামলা দায়ের করেন। পরে মহাদেবপুর থানার সামনে সমতির এমডি’র বিচারসহ সকল গ্রাহকের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ ছিল, প্রায় সাত বছর ধরে টাকা জমা দেওয়ার পর মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের টাকা ফেরত না দিয়ে হয়রানি করা হচ্ছে।গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে মহাদেবপুর থানায় ও জয়পুর হাট র্যাব ক্যাম্পে ইতিপূর্বে অভিযোগ করে ও কোন ব্যবস্থা হয়নি।এবিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসমত আলি জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে,তাকে জেল হাজতে পাঠানো হবে।