নওগাঁ জেলার নিয়ামতপুরে স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

“নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২৬ জুন  ২০২৫ রোজ বৃহস্পতিবার  সকাল ১০ টায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় নিয়ামতপুর উপজেলা প্রশাসন,  এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে সমস্যা নিরূপণ ও সমাধানে করণীয় বিষয়ক এক দ্বি-বার্ষিক সভা  অনুষ্ঠিত হয়।

সভায় মোছা: মুর্শিদা খাতুন, উপজেলা  নির্বাহী অফিসার, নিয়ামতপুর এর সভাপতিত্বে ও পজিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, গোফরইমপ্যাক্ট প্রকল্প, এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয় । সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল ।

এছাড়াও উপস্থিত ছিলেন গোফরইম্প্যাক্ট-এর কর্মসূচি বাস্তবায়ন ইউনিটের সদস্যবৃন্দ, বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দ, সকল ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্যবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় সুশীল সমাজের নারী প্রতিনিধিবৃন্দ।

সভাপতি বক্তব্যে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার,মুর্শিদা খাতুন বক্তব্যে বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা আইন, বিধিমালা ও নির্দেশিকা দ্বারা নির্ধারিত করেছে সরকার। যদি নারী জনপ্রতিনিধিবৃন্দ তাদের জন্য নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে তাহলে তাদের ক্ষমতায়ন ও নেতৃত্বে বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এ জন্য প্রয়োজন আইন-কানুন ও বিধিবিধানের উপর তাদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সভার আয়োজন করা  যা তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে।

সভায় অন্যান্যরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিবন্ধকতা এবং সমস্যাগুলি চিহ্নিত করে, এবং তা সমাধানের মাধ্যমে তাদের নেতৃত্ব বিকাশ, দায়িত্ব পালন ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।