নওগাঁর  নিয়ামতপুরে কৃষিই সমৃদ্ধি পার্টনার কংগ্রেস এই বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ 

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড    রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টরপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায়  কৃষিই সমৃদ্ধি পার্টনার কংগ্রেস এই বিষয়কে কেন্দ্র করে দিন ব্যাপী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে । এই দিন ব্যাপী প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন ও সঞ্চালনায় ছিলেন সাফিউল ইসলাম । আজ সোমবার ২রা জুন  সকাল ৯টায় নিয়ামতপুর উপজেলা  পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয় । এই সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রেজাউল করিম অতিরিক্ত  উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল লতিফ প্রাণীসম্পদ অফিসার নিয়ামতপুর, শরিফুল ইসলাম মৎস্য অফিসার নিয়ামতপুর,বিআরডিপির চেয়ারম্যান  আব্দুর রহমান( বাবু) ,বাদশাহ চৌধুরী, মেহেদী হাসান রানা, মাসুদ রানা,অজেদ আলি, নিয়ামত পুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ ।সিনিয়র  সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ ব্যাক্তিগণ ।

প্রশিক্ষণের মূল বিষয়গুলো ছিল আধুনিক শেচ পদ্ধতি সম্প্রসারণ, স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি  সেবা সম্প্রসারণ, বীজ প্রত্যয়নের অ্যাক্রিডিটেশ   সিস্টেম ও নিরাপদ

খাদ্য পরীক্ষা পদ্ধতি জোরদারকরণ,নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যেগসমূহকে বিকাশিত করা ,NARS মুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমের মূল্যায়ন।