দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন তানভির

রাকিবুল ইসলাম রঞ্জু:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তরসহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সুখ।তমিজ উদ্দিন তানভির তার বার্তায় আরও উল্লেখ করেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে রয়েছে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং দেশের মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রত্যাশা করেন তিনি।শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা— ঈদ মোবারক।