গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দুর্জয় শুভ সভাপতি এবং আমিনুল ইসলাম বিদ্যুৎ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে এক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ৫৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ১ জন,সহ-সভাপতি ১৯ জন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২৫ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহ-দপ্তর সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, সহ-প্রচার সম্পাদক ১ জন।
নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাকালীন সভাপতি দূর্জয় শুভ বলেন,সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।শিক্ষার্থীদের অধিকার ও চাওয়া-পাওয়া গুলো নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই । সর্বোপরি, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতির সেবক হিসেবে নিজেকে অগ্রভাগে দাড় করাবো এই ব্রত নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম।