কৈখালী পরানপুর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৈখালী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম শাহাজান পাড়ের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়।কৈখালী ইউনিয়নের ধানের শীষের কান্ডারী গাজী শাহ্-আলমের নেতৃত্বে এ কবর জিয়ারত ও সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, বিএনপি নেতা গাজী শাহ আলম, বিএনপি নেতা মাহবুব আজাদ খোকন, কৈখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য ফজলুল হক, ছাত্রদল নেতা সাব্বির রায়হান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নেতারা মরহুম শাহাজান পাড়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণ টেলিভিশন শ্যামনগর প্রতিনিধি